| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক

  • আপডেট টাইম: 16-01-2026 ইং
  • 298655 বার পঠিত
ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন গ্রিয়ার।

শুক্রবার ( ১৬ জানুয়ারি ) বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার নানা দিক উঠে আসে।

বিএনপি চেয়ারম্যানের প্রেসসচিব সালেহ শিবলীর বরাত দিয়ে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি জানিয়েছে, আজ শুক্রবার সকাল ৯টায় ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। গুলশানে নিজ বাসা থেকে বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন তারেক রহমান। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার।

ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪