| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 14-01-2026 ইং
  • 300304 বার পঠিত
জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর এক তরুণ দম্পতির সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনের কথা জানিয়েছেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, বিমানবন্দরে এক তরুণ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে এগিয়ে এসে বলেন, “স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি।” মির্জা ফখরুলের জবাব ছিল “ইনশাআল্লাহ।”

পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, নিহত ওসমান হাদি ছিলেন একদম তরুণ এবং গণতন্ত্রের প্রতি অনুরাগী। নির্বাচন ও প্রচারণার সঙ্গে যুক্ত থাকার কারণে তাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, “মুবাসসির, সাম্য—প্রতিটি হত্যার বিচার হতে হবে এই মাটিতে। ইনশাআল্লাহ।”

এর আগে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মির্জা ফখরুল। তিনি নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যের বিরুদ্ধে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। শোকবিবৃতিতে তিনি বলেন, “গতরাতে শামসুজ্জামান ডাবলুকে অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে অমানুষিক নির্যাতন চালানো হয়, যার ফলে তার মৃত্যু হয়। বিচারবহির্ভূতভাবে কাউকে নির্যাতন ও হত্যা করা দেশের আইনের প্রতি চরম অবমাননা।”

মির্জা ফখরুল আশা প্রকাশ করেছেন, এই ধরনের লোমহর্ষক ঘটনার যথাযথ তদন্ত হবে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪