| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মতপার্থক্য থাকলেও মতবিরোধ যেন না হয়: তারেক রহমান

  • আপডেট টাইম: 10-01-2026 ইং
  • 305206 বার পঠিত
মতপার্থক্য থাকলেও মতবিরোধ যেন না হয়: তারেক রহমান

বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ ৫ আগস্টের ঘটনা দেখে প্রতিহিংসা ও প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা বুঝতে পেরেছে। তাই মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে কমানো প্রয়োজন, যেন মতপার্থক্য কখনও মতবিরোধের পর্যায়ে না পৌঁছায়।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, দেশের মানুষ স্বপ্ন দেখছে। সকল আশা হয়তো পূরণ করা সম্ভব নয়, তবে সবাই যদি স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য কাজ করি, তাহলেই জাতিকে সঠিক পথে নেওয়া সম্ভব।

তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী ফ্যাসিবাদীর পতনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলি, প্রতিশোধ ও প্রতিহিংসা একটি দল বা মানুষের কী পরিণতি হতে পারে, তা আমরা ৫ আগস্টে দেখেছি। মাহমুদুর রহমানের রক্তমাখা ছবি এখনো আমার চোখের সামনে ভাসে। ৫ আগষ্টের আগে ফিরে যেতে চাই না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদসহ সিনিয়র নেতারা। সাংবাদিকদের মধ্যে ছিলেন শফিক রেহমান, আবদুল হাই সিকদার, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আযম মীর শাহিদুল আহসান, জহিরুল আলম, সাংবাদিক নেতা এম এ আজিজ, কাদের গণি চৌধুরী, হাসান হাফিজ, শহিদুল ইসলাম ও খুরশীদ আলম।

উল্লেখ্য, যুক্তরাজ্যে দেড় যুগ নির্বাসনের পর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। এর ১০ দিনের মাথায় বিএনপির স্থায়ী কমিটি তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করে।



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪