| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হকি, কাবাডি ও শট পুটসে স্বর্ণজয়ী জয়িতা এবার ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ে

  • আপডেট টাইম: 09-01-2026 ইং
  • 226453 বার পঠিত
হকি, কাবাডি ও শট পুটসে স্বর্ণজয়ী জয়িতা এবার ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ে

গতকাল (বৃহস্পতিবার) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হকি খেলোয়াড়, কাবাডি,অ্যাথলেটিকস থ্রো ইভেন্টে পারদর্শী জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা প্রথমবার ডাক পেয়েছেন ক্রিকেটের জাতীয় দলে। দ্বিতীয় যুব গেমসে একই দিনে ২০২৩ সালে তিনটি ভিন্ন খেলায় সোনা জেতা এই খেলোয়াড় এবার ক্রিকেট দলের হয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন।

গত বছর অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছেন জয়িতা। ৬ ইনিংসে ব্যাট করে ৭০ রান করা জয়িতা কয়েকটি ঘরোয়া টুর্নামেন্টে ভালো করার পুরস্কার পেলেন। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে ৭ ইনিংসে ১৩১.২৫ স্ট্রাইক রেটে করেন ১৮৯ রান। বিশ্বকাপের বাছাইয়ে ২০ জনের ক্যাম্পে ডাক পাওয়া জয়িত এবার সুযোগ পেলেন জাতীয় দলে।

নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, জয়িতাকে বিশ্বকাপ বাছাইয়ের বেশিরভাগ ম্যাচে খেলানোর পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের। ‘জয়িতার প্রতিভা আর হাতের পাওয়ারের জন্য ওপেনিংয়ের তাকে বিবেচনা করা হয়েছে। পাওয়ার প্লের শুরুটাই যদি ভালো হয় তাহলে দলের জন্যই ইতিবাচক। 

ক্রিকেটার হওয়ার আগে হকির জাতীয় দলে খেলা জয়িতা জাতীয় দলের হয়ে দুটি সিরিজে দেশের বাইরেও গিয়েছেন তিনি। ২০২৩ সালের যুব গেমসে হকি, কাবাডি ও শট পুটসে সোনা জয়ী এই খেলোয়াড়ের ক্রিকেটে জাতীয় দলের হয়ে অভিষেক হলে চারটি ভিন্ন খেলায় দেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করবেন তিনি। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪