| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুস্তাফিজ ইস্যুতে বিসিবিকে তিন প্রস্তাব দিতে পারে আইসিসি

  • আপডেট টাইম: 06-01-2026 ইং
  • 228272 বার পঠিত
মুস্তাফিজ ইস্যুতে বিসিবিকে তিন প্রস্তাব দিতে পারে আইসিসি

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলকে না পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি। ফলে বড় ধরনের সংকটে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়তে পারে বিসিসিআই। এমন পরিস্থিতিতে বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে।

চলমান এই জটিলতা নিরসনে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে রাজি করাতে আইসিসির মাধ্যমে নতুন প্রস্তাব দেওয়ার উদ্যোগ নিয়েছে বিসিসিআই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইসিসি ইতোমধ্যে এ বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে।

পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশকে তিনটি সম্ভাব্য প্রস্তাব দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে—

১. বাংলাদেশ দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হবে। পাশাপাশি আইসিসির নিরাপত্তা কমিটি সরেজমিনে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে বাংলাদেশ দলকে ভারতে খেলতে যাওয়ার অনুরোধ জানাতে পারে।

২. বাংলাদেশের দাবি মেনে পুরো সূচিতে পরিবর্তন এনে বাংলাদেশের চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হতে পারে।

৩. বাংলাদেশ দল ভারতে খেলতে না চাইলে, ওই ম্যাচগুলো ওয়াকওভার হিসেবে ঘোষণা করা হতে পারে, যেখানে বাংলাদেশের পয়েন্ট শূন্য হিসেবে গণ্য হবে।

তবে তৃতীয় প্রস্তাবটি বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুযায়ী, আইসিসি নীতিগতভাবে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর বিষয়টি পুরোপুরি নাকচ করেনি, তবে এখনো এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আইসিসির আশঙ্কা, টুর্নামেন্ট শুরুর এত অল্প সময় আগে সূচি ও ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিলে পুরো বিশ্বকাপের কাঠামোর ওপর প্রভাব পড়তে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪