একদিনের বিরতির পর আবারও মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সোমবার ( ২৯ ডিসেম্বর ) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস।
টস জিতে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান চট্টগ্রাম রয়্যালসকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন। ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টায় শুরু হয়েছে।
চট্টগ্রাম রয়্যালস তাদের প্রথম ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে। জিয়াউর রহমানের জায়গায় খেলছেন অ্যাডাম রসিংটন। আগের ম্যাচে দুই বিদেশি খেললেও এবার তিনজন বিদেশিকে নিয়ে মাঠে নামেছে চট্টগ্রাম।
রংপুর রাইডার্সের একাদশে লিটন দাস ও নুরুল হাসান সোহান দুজনই খেলছেন। অধিনায়ক সোহানই দলের কিপিং দায়িত্ব পালন করবেন। মাহমুদউল্লাহ রিয়াদসহ এক ঝাঁক তারকা ক্রিকেটারকে নিয়ে একাদশ সাজিয়েছে রংপুর।
চট্টগ্রাম রয়্যালস একাদশ:
মির্জা বেগ, নাঈম শেখ, মাহফিজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদী হাসান (অধিনায়ক), আবু হায়দার রনি, অ্যাডাম রসিংটন (উইকেটরক্ষক), তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাসুদ গুরবাজ।
রংপুর রাইডার্স একাদশ:
ডেভিড মালান, লিটন দাস, তাওহীদ হৃদয়, খুশদিল শাহ, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, সুফিয়ান মুকিম, আলিস আল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।