| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৮ বিভাগে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের

  • আপডেট টাইম: 28-12-2025 ইং
  • 313717 বার পঠিত
৮ বিভাগে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীসহ সারাদেশে চলমান আন্দোলনের অংশ হিসেবে ইনকিলাব মঞ্চ ৮টি বিভাগের অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে এই কর্মসূচি চলবে।

এর আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সকাল ১১টায় শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। তবে সেসময় ডিএমপি কমিশনার ওসমান হাদির হত্যার তদন্তের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন। ব্রিফিং পর্যালোচনার পরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

গত শনিবার রাতে শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আন্দোলনকারীদের বলেন, “ওসমান হাদির হত্যাকারী ও মূল হোতাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। আগামী ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দেয়া হবে। অন্তর্বর্তী সরকারের আমলেই হাদি হত্যার বিচার নিশ্চিত হবে।”

রাজধানীসহ সারাদেশে এই হত্যার বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪