| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

  • আপডেট টাইম: 21-12-2025 ইং
  • 319363 বার পঠিত
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে শনিবার রাতে কয়েকজন ভারতীয় নাগরিক উগ্র আচরণ ও হুমকি দিয়েছেন।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানান, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে চিৎকার-চেঁচামেচি করেন। তারা বাংলা ও হিন্দিতে কথা বলছিলেন। এ সময় তারা ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’ এর মতো স্লোগান দেন।

প্রেস মিনিস্টার আরও বলেন, ওই ব্যক্তিরা পরে কিছুক্ষণ চিৎকার করে চলে যান। তবে তারা কোনো ধরনের শারীরিক হামলা চালাননি বা কিছু ছোড়াছুড়ি করেনি।

হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের কথায় এমন ইঙ্গিত পাওয়া গেছে। তারা হিন্দি ও বাংলা মিশিয়ে বলছিলেন, ‘ওখানে যদি হিন্দু মারা যায়, আমরা তোমাদের সবাইকে মেরে ফেলব’।

ঘটনার পর হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ রাতেই জরুরি বৈঠকে বসেন বাংলাদেশের হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে। ডিফেন্স উইং-এর এক কর্মকর্তা জানিয়েছেন, ব্যক্তিরা চিৎকার করে চলে গেছেন এবং বাড়তি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪