| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশির মনিরের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম: 07-12-2025 ইং
  • 302047 বার পঠিত
শিশির মনিরের বিরুদ্ধে মামলা

রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ ও ওপিঠ’ মন্তব্যের জেরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াত নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় ডিএসএন নামের একটি ইউটিউব চ্যানেলকেও আসামি করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রিদওয়ান হোসেন রবিন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমান রাখেন।

পরে বিকেলে আদালতের বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে ডিবি পুলিশকে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪