| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুম-নির্যাতন মামলা

হাসিনাসহ ১৩ জনের বিচার প্রক্রিয়া শুরু

  • আপডেট টাইম: 07-12-2025 ইং
  • 302372 বার পঠিত
হাসিনাসহ ১৩ জনের বিচার প্রক্রিয়া শুরু

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে জেআইসি সেল ও আয়নাঘরে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৩ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ শুরু হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ শুনানি শুরু হয়।

শুনানির বিষয়ক ট্রাইব্যুনাল হিসেবে দায়িত্ব পালন করছেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই মামলায় বর্তমানে তিন সেনা কর্মকর্তা গ্রেপ্তার রয়েছেন। সকালেই তাদের ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, এবং আরও অন্যান্য উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা।

মামলার প্রসিকিউশন ৮ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। আদালত পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং পলাতক আসামিদের হাজির করার জন্য দুইটি জাতীয় দৈনিকের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং শুনানির পর তাদের আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪