| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সালমান-আনিসুলকে নেয়া হলো ট্রাইব্যুনালে

  • আপডেট টাইম: 07-12-2025 ইং
  • 302446 বার পঠিত
সালমান-আনিসুলকে নেয়া হলো ট্রাইব্যুনালে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর ) সকালে প্রিজনভ্যানে করে কারাগার থেকে দুজনকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বরে। কঠোর নিরাপত্তার মধ্যেই তাদের আদালতে হাজির করা হয়।

আদালত সূত্র জানিয়েছ, গত বছরের জুলাই-আগস্টে সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডে উসকানি, সহযোগিতা ও ষড়যন্ত্রের অভিযোগ আছে এই দুই আসামির বিরুদ্ধে। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, আন্দোলন দমনে কারফিউ জারি এবং আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ মতো পরামর্শ দেওয়ার প্রমাণও তদন্তে পাওয়া গেছে।

২০২৪ সালের ১৩ আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমানকে আটক করে পুলিশ। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনা ঘিরে আদালত প্রাঙ্গণে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করে। মামলার পরবর্তী কার্যক্রমের তারিখ পরে জানানো হবে বলে আদালত সূত্র জানিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪