| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ

  • আপডেট টাইম: 26-11-2025 ইং
  • 264201 বার পঠিত
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফেব্রুয়ারি থেকে মার্চে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিস্থিত হচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে ২০ দলের বিশ্বকাপের। গ্রুপ পর্ব, সুপার এইট এবং সেমিফাইনাল পেরিয়ে ৮ মার্চ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলংকার যৌথ আয়োজনে উদ্বোধনী দিনে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলম্বোতে। আর মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ খেলবে ভারত। যদি পাকিস্তান ফাইনালে উঠতে পারে, তাহলে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে কলম্বোতে অন্যথায় ফাইনাল হবে আহমেদাবাদে।

চলতি বছরের এশিয়া কাপে দুই দলের উত্তপ্ত লড়াইয়ের পর প্রথমবার প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। একই গ্রুপে আছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। প্রথম ম্যাচের পর স্বাগতিকরা দিল্লিতে ১২ ফেব্রুয়ারি নামিবিয়া ও ১৮ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বো ও ক্যান্ডিতে।


২০ দলকে পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে সুপার এইটে। সুপার এইটের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে ।

 আসন্ন বিশ্বকাপেকোন গ্রুপে কোন দল-

গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র

গ্রুপ ‘বি’ : অস্ট্রেলিয়া, শ্রীলংকা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান

গ্রুপ ‘সি’ : বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি

গ্রুপ ‘ডি’ : সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪