| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্যর‍্যালি

  • আপডেট টাইম: 16-06-2026 ইং
  • 106 বার পঠিত
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্যর‍্যালি

ঝিনাইদহ প্রতিনিধি : বিশ্বকাপ ফুটবল ২০২৬-কে ঘিরে ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ১৬ জুন) সকালে আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন ধোপাঘাটা ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালিতে আর্জেন্টিনার জার্সি পরিহিত শত শত ফুটবলপ্রেমী তরুণ-তরুণী, শিশু ও বিভিন্ন বয়সী সমর্থকরা অংশ নেয়। তাদের হাতে ছিল আর্জেন্টিনার জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও মিনি ফ্ল্যাগ। শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল প্রায় ৫০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার বিশাল পতাকা, যা বহন করেন সমর্থকরা।

এ ছাড়া আর্জেন্টিনার পতাকায় সজ্জিত প্রাইভেট কার, ছাদখোলা জিপ, বিশেষ বাইক শো, ব্যান্ড পার্টি, ডিজে টিম, আকাশি-সাদা বেলুন ও রঙিন স্মোক পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে। সমর্থকদের গান ও বাদ্যযন্ত্রের তালে তালে শহরজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

ফুটবলের প্রতি ভালোবাসা এবং আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন প্রকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনা দল ভালো পারফরম্যান্স করে সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে বলে জানান আয়োজকরা।

শেখ ইমন/ আল রাজীব/ আয়না 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪