| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি সরকারে এলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করে : মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 16-06-2026 ইং
  • 962 বার পঠিত
বিএনপি সরকারে এলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করে : মির্জা ফখরুল

বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে গণমাধ্যমের সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে বলে জানিয়েছেন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ। সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সে পরিবেশ বজায় রাখতে সরকার কাজ করছে।

তিনি অভিযোগ করে বলেন, অনেক ক্ষেত্রে গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকপক্ষ কর্মীদের ওপর অন্যায় আচরণ ও নির্যাতন চালাচ্ছে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী বাংলাদেশে গণমাধ্যম কমিশন একটি শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, “অপতথ্য ও বিভ্রান্তি রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

মন্ত্রী আরও বলেন, ক্ষমতায় আসার পর তারেক রহমানের সরকার গণমাধ্যমের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

তিনি জানান, সাংবাদিকদের ন্যায্য অধিকার ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার গণমাধ্যম মালিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি গণমাধ্যম খাতে নতুন বিনিয়োগ ও শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের জন্য যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়ন, চাকরির নিরাপত্তা এবং কল্যাণমূলক সুবিধা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সভায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতা ও পেশাজীবীরা অংশ নেন। তারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং পেশাগত অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪