| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

  • আপডেট টাইম: 10-06-2026 ইং
  • 1101 বার পঠিত
পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীর, মুজাফফরাবাদের কাছে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। 

বার্তা সংস্থা ডনের বরাতে জানা যায়, উড্ডয়নের সময় রাশিয়ায় নির্মিত এমআই-১৭ পরিবহন হেলিকপ্টারটি কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে।

আইএসপিআর জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার ও পুনরুদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘটনাস্থলে গিয়ে হেলিকপ্টারের কোনো আরোহীকেই জীবিত পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। কারিগরি ত্রুটির সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এ ঘটনায় পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪