বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত আহত হন আরও ২০ জন।
বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার সকালে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুইজন মোটরসাইকেল ও তিনজন বাসের যাত্রী রয়েছেন।
পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নিয়ামুল হুদা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
সূর্যয় / আয়না নিউজ