| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীলঙ্কার নতুন অধিনায়ক কুশল মেন্ডিস

  • আপডেট টাইম: 26-05-2026 ইং
  • 36097 বার পঠিত
শ্রীলঙ্কার নতুন অধিনায়ক কুশল মেন্ডিস

সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক কুশল মেন্ডিস, ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা শ্রীলঙ্কার ক্রিকেট দলের। একই সঙ্গে সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়কের নামও জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার কুশল মেন্ডিস।

এর আগে ১৭টি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে মেন্ডিসের। নতুন দায়িত্বে তিনি ওয়ানডেতে চারিথ আসালাংকা এবং টি-টোয়েন্টিতে দাসুন শানাকার পরিবর্তে দায়িত্ব নেবেন।

চোট কাটিয়ে দলে ফিরেছেন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাঁ-হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএলের কিছু অংশ থেকে বাইরে ছিলেন। এবার তাকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই রাখা হয়েছে।

এ ছাড়া কাঁধের চোট থেকে সুস্থ হয়ে জাতীয় দলে ফিরেছেন পেসার ইশান মালিংগা। আইপিএলে ভালো পারফরম্যান্সের পর তিনি সাদা বলের দুই ফরম্যাটেই সুযোগ পেয়েছেন। পাশাপাশি ওয়ানডে দলে ফিরেছেন পেসার দুশমন্ত চামিরা।

টেস্ট স্কোয়াডেও কিছু পরিবর্তন এসেছে। ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার নিশান মদুশঙ্কা ও অলরাউন্ডার রামেশ মেন্ডিস। ইনজুরি কাটিয়ে দলে জায়গা পেয়েছেন পেসার লাহিরু কুমারা।

অন্যদিকে টি-টোয়েন্টি দলে চমক হিসেবে ফিরেছেন ওপেনার লাসিথ ক্রসপুল্লে।। ২০২৩ সালের অক্টোবরের পর এটিই জাতীয় দলে তার প্রথম প্রত্যাবর্তন।

ওয়েস্ট ইন্ডিজ সফরে আগামী ৩ থেকে ৮ জুন পর্যন্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। এরপর ১২, ১৪ ও ১৫ জুন মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবশেষে ২৫ জুন শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। মঙ্গলবার ক্যারিবীয় অঞ্চলের উদ্দেশে দেশ ছাড়বে শ্রীলঙ্কা দল।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪