শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক জানিয়েছেন বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে আরো এগিয়ে যাবে: শিক্ষামন্ত্রী
বুধবার (১৩ মে) শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে অংশীজনদের মতামতের ভিত্তিতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরের শেষ দিনে শুরু করে জানুয়ারি মাসজুড়ে নেওয়ার একটি প্রাথমিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
পরীক্ষার সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজকের সংবাদ সম্মেলনেই জানানো হতে পারে জানিয়ে মন্ত্রণালয় সূত্র বলেছে একই সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘমেয়াদি সূচি পুনর্গঠনের পরিকল্পনাও তুলে ধরা হতে পারে।