| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাতে নেতানিয়াহুর সফর

  • আপডেট টাইম: 14-05-2026 ইং
  • 62739 বার পঠিত
যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাতে নেতানিয়াহুর সফর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে গতকাল বুধবার (১৩ মে) জানানো হয় নেতানিয়াহু লুকিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন ইরানের সঙ্গে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলার সময়। এ সময় তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকের মাধ্যমে তাদের মধ্যে ঐতিহাসিক ব্রেকথ্রু হয়।

তবে আমিরাত নেতানিয়াহুর এ দাবি অস্বীকার করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,নেতানিয়াহুর দপ্তর থেকে যে সফরের কথা বলা হচ্ছে এটির কোনো অস্তিত্ব নেই। এছাড়া ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক এ ধরনের লুকানো সফরের ওপর ভিত্তি করে নয়।

আরও পড়ুন-

গ্রেট হল অব দ্য পিপলে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু

যুদ্ধ চলার সময় আমিরাতে ব্যাপক হামলা চালিয়ে তেহরান দাবি করেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমিরাতের ভালো সম্পর্ক রয়েছে, যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত। ওই সময় তাদের সঙ্গে বাহরাইন, মরক্কো এবং সুদানও যোগ দিয়েছিল।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর সফরের কথা অস্বীকার করে এক বিবৃতিতে জানিয়েছে, “আমিরাত তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলছে, ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক প্রকাশ্য এবং সবকিছু অতিপরিচিত আব্রাহাম চুক্তির মাধ্যমেই হয়। ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক অস্বচ্ছ  বা অনানুষ্ঠানিক কোনো কিছুর ওপর ভিত্তি করে নয়।”

আমিরাতে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠায় ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর। যেগুলো পরিচালনার জন্য দেশটিতে ইসরায়েলি সেনারাও প্রবেশ করে।

এফ এ/আয়না


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪