আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের ঈদযাত্রায় শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীরা শুধুমাত্র রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট এবং ‘রেল সেবা’ অ্যাপ ব্যবহার করেই টিকিট কিনতে পারবেন। অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, ফেসবুক পেজ বা তৃতীয় পক্ষের মাধ্যমে টিকিট ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ আরও সতর্ক করে বলেছে, নির্ধারিত মাধ্যম ছাড়া টিকিট কেনার চেষ্টা করলে যাত্রীরা প্রতারণার শিকার হতে পারেন। তাই সবাইকে অনলাইন ব্যবস্থার বাইরে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহবান জানানো হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ