| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম: 12-05-2026 ইং
  • 5378 বার পঠিত
ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

যুক্তরাজ্য নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের সঙ্গে সম্পৃক্ত ১২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর। সোমবার (১১ মে) ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন দেশে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে এমন অভিযোগের ভিত্তিতে বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ব্রিটিশ সরকারের অভিযুক্তদের ওপর তিন ধরণের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে:

১. সম্পদ বাজেয়াপ্ত: যুক্তরাজ্যে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি ফ্রিজ বা বাজেয়াপ্ত করা হয়েছে।

২. ভ্রমণ নিষেধাজ্ঞা: তালিকাভুক্ত ব্যক্তিদের ব্রিটেনে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

৩. পরিচালক পদে নিষেধাজ্ঞা: এই ব্যক্তিরা কোনো ব্রিটিশ প্রতিষ্ঠানের পরিচালক বা নীতি-নির্ধারণী পদে দায়িত্ব পালন করতে পারবেন না।

আরও পড়ুন-

মধ্যপ্রাচ্যের জলসীমায় যুদ্ধজাহাজ মোতায়েন করছে ব্রিটেন

যুক্তরাজ্যের বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মাঝে এই নতুন নিষেধাজ্ঞা তেহরান ও যুক্তরাজ্যের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে আরও তিক্ত করে তুলবে। 

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪