| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোস্তাফিজ ইস্যু ঘিরে বিশ্বকাপে না খেলার তদন্তে কমিটি গঠন

  • আপডেট টাইম: 11-05-2026 ইং
  • 5937 বার পঠিত
মোস্তাফিজ ইস্যু ঘিরে বিশ্বকাপে না খেলার তদন্তে কমিটি গঠন

জাতীয় দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং এর প্রেক্ষিতে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়ার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে ক্রীড়া মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশ্বকাপে বাংলাদেশ দলের অনুপস্থিতি নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্ত প্রক্রিয়া ও ব্যবস্থাপনায় কোনো অনিয়ম বা ত্রুটি ছিলো কি না, তা খতিয়ে দেখতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

তিন সদস্যের এই তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) পর্যায়ের একজন কর্মকর্তাকে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটি সংশ্লিষ্ট খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, নির্বাচক প্যানেলসহ সংশ্লিষ্টদের বক্তব্য শুনে পুরো বিষয়টি বিশ্লেষণ করবে বলে জানা গেছে।

এদিকে বিষয়টি ঘিরে দেশের ক্রীড়াঙ্গনে নানা প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে জাতীয় দলের আন্তর্জাতিক অংশগ্রহণে।

ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪