| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্যারিয়ারের সাফল্য ও হতাশা নিয়ে বললেন কৃতি শ্যানন

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 10577 বার পঠিত
ক্যারিয়ারের সাফল্য ও হতাশা নিয়ে বললেন কৃতি শ্যানন

 অভিনেত্রী কৃতি শ্যানন বলিউডে পিতৃতান্ত্রিক মানসিকতা এবং বলিউডে নারী-পুরুষের পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুলেছেন। চলচ্চিত্র অঙ্গনে এখনও নারী শিল্পীদের সমান মর্যাদা দেওয়ার ক্ষেত্রে নানা ধরনের বৈষম্য রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, এই ইন্ডাস্ট্রির গভীরে পিতৃতন্ত্র এখনও প্রোথিত। অর্থ নিয়ে কিছুটা লড়াই সবসময়ই ছিল।  প্রযোজকরা বাজেট কমাতে সবসময় নারী প্রধান চরিত্রের পারিশ্রমিক কমিয়ে তা সামঞ্জস্য করে পুরুষ অভিনেতার পেছনে।

সমতার দিকে এগোতে হলে আমাদের এই ধ্যানধারণাগুলো বদলিয়ে ছোট ছোট বিষয়গুলো বদলাতে হবে। বর্তমানে অনেক প্রযোজক ও নির্মাতা আগের চেয়ে বেশি প্রগতিশীল বলে মন্তব্য করে কৃতি শ্যানন বলেন আমি আমার সময়ে দেখেছি আমার সহ-অভিনেতা, যিনি সিনিয়র ছিলেন না, তিনি আমার চেয়ে ভালো গাড়ি পেয়েছেন। বিষয়টি গাড়ির নয়, বরং সমান সম্মানের।

আরও পড়ুন-

‘দাই দাই’ ট্র্যাকে ফুটবল বিশ্বকাপ মাতাতে শাকিরা

কৃতি শ্যাননের ক্যারিয়ারের সাফল্য ও হতাশার ক্ষেত্রে মিমি সিনেমাটি তার জীবনের বড় মোড় ঘুরিয়ে দিয়েছে। দর্শকদের ভালোবাসা এবং সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পাওয়াকে তিনি নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন বলে মনে করেন।

ক্যারিয়ারের সাফল্য ও হতাশার প্রসঙ্গেও কথা বলেন কৃতি শ্যানন। তিনি জানান, মিমি সিনেমাটি তার জীবনের বড় মোড় ঘুরিয়ে দিয়েছে। এই সিনেমার জন্য দর্শকদের ভালোবাসা এবং সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পাওয়াকে তিনি নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন বলে মনে করেন। এমন অনেক চরিত্র ছিল যেখানে আমি আরও ভালো কাজ করতে পারতাম কিন্তু সেগুলোর খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত তা স্টার কিডদের কাছে চলে গেছে। 

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪