| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুশফিকের জন্মদিনের ইনিংস থামলো ৭১ রানে, বাংলাদেশের সংগ্রহ ৩৯১

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 150290 বার পঠিত
মুশফিকের জন্মদিনের ইনিংস থামলো ৭১ রানে, বাংলাদেশের সংগ্রহ ৩৯১

জন্মদিনের দিনে দারুণ এক ইনিংস খেললেও শেষ পর্যন্ত বড় স্কোরে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। মিরপুর টেস্টে তার ইনিংস থেমেছে ৭১ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৩৯১ রান।

চতুর্থ উইকেটে ৩০১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুরুতে মুশফিকুর রহিম ও লিটন দাস বেশ সতর্ক ব্যাটিং করেন। তবে দলীয় ৩৩৮ রানে মোহাম্মদ আব্বাসের শিকার হয়ে ফেরেন লিটন দাস। ৩৩ রান করে অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে মিড-অনে ক্যাচ দেন তিনি।

এরপর একে একে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। আব্বাসের তৃতীয় শিকার হন মেহেদী হাসান মিরাজ (১০)। অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলে দেন তিনি। ফলে ৩৫৬ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

তাইজুল ইসলামও মুশফিককে সঙ্গ দিতে ব্যর্থ হন। ২৩ বলে ১৭ রান করে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। লাঞ্চ বিরতিতে বাংলাদেশ যায় ৭ উইকেটে ৩৮০ রানে।

বিরতির পর প্রথম বলেই ৩৯তম জন্মদিনে ফিফটি পূর্ণ করা মুশফিকুর রহিম আউট হন শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে। তার ১৭৯ বলের ধৈর্যশীল ৭১ রানের ইনিংসে ছিল ৮টি চার।

ইনিংসের শেষ দিকে এবাদত হোসেন শূন্য রানে আউট হন। মোহাম্মদ আব্বাস এই ইনিংসে ৫ উইকেট শিকার করেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪