| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০০ পেরিয়ে স্বস্তিতে বাংলাদেশ, লাঞ্চে স্কোর ১০১/২

  • আপডেট টাইম: 08-05-2026 ইং
  • 90129 বার পঠিত
১০০ পেরিয়ে স্বস্তিতে বাংলাদেশ, লাঞ্চে স্কোর ১০১/২

মিরপুর টেস্টের প্রথম সেশন শেষে স্বস্তির অবস্থানে রয়েছে বাংলাদেশ। শুরুতে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও দারুণ ব্যাটিংয়ে দলকে ঘুরে দাঁড় করিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তাদের অবিচ্ছিন্ন জুটিতে লাঞ্চ বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০১ রান।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানের পেস আক্রমণের মুখে পড়ে বাংলাদেশ। বিশেষ করে শাহীন শাহ আফ্রিদি প্রথম স্পেলেই গতি ও সুইংয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন টাইগার ব্যাটারদের সামনে। সপ্তম ওভারে মাহমুদুল হাসানকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে ফেরান তিনি। একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজের ১০০তম উইকেট পূর্ণ করেন এই পাকিস্তানি পেসার।

এরপর হাসান আলী বোলিংয়ে এসে প্রথম বলেই সাদমান ইসলামকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন। তখন ৩১ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

তবে সেখান থেকেই প্রতিরোধ গড়ে তোলেন মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ধৈর্যশীল ও দায়িত্বশীল ব্যাটিংয়ে পাকিস্তানি বোলারদের হতাশ করেন এই দুই বাঁহাতি ব্যাটার। তাদের ব্যাটে ধীরে ধীরে ম্যাচে নিয়ন্ত্রণ ফিরে পায় স্বাগতিকরা।

লাঞ্চ বিরতিতে মুমিনুল হক ৩১ ও নাজমুল হোসেন শান্ত ৩৯ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় উইকেটে ইতোমধ্যে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪