ক্রিকেট ইতিহাসের এক অনন্য ও অবিশ্বাস্য ঘটনার দিন ৬ মে। ১৯২২ সালের এই দিনে বোলার জেনিংস টিউন প্রতিপক্ষের ১০ ব্যাটসম্যানকেই ইয়র্কশায়ারের ডিস্ট্রিক্ট বা জেলা পর্যায়ে টুর্নামেন্টে একটি ম্যাচে অবিশ্বাস্য শূন্য রানে প্যাভিলিয়নে পাঠিয়ে এ কীর্তি গড়েছিলেন। আন্তর্জাতিক বা প্রথম শ্রেণির ক্রিকেটের বাইরে, স্বীকৃত ক্রিকেটের ইতিহাসের পাতায় কোনো রান না দিয়েই ১০ উইকেট নেওয়ার ঘটনা লিপিবদ্ধ আছে ২৫ বার। আর যে ২৫ জন বোলার এমন কীর্তি গড়েছেন, তাদের মধ্যে দুজনকে একটু আলাদা করে রাখতেই হয়।
যেকোনো বোলারের জন্যই পরম আরাধ্য এবং অত্যন্ত কঠিন এক অর্জন ক্রিকেট মাঠে প্রতিপক্ষের সবকটি উইকেট একাই শিকার করা। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র তিনজন জিম লেকার, অনিল কুম্বলে এবং এজাজ প্যাটেল এখন পর্যন্ত এই কীর্তি গড়তে পেরেছেন। এই তিন বোলারই টেস্ট ক্রিকেটের একটি ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন।
আরও পড়ুন-
দোর্দণ্ড প্রতাপের পাপন এখন লন্ডনের রাস্তায়
জেনিংস টিউন শূন্য রানে ১০ উইকেট নিতে তার বোলিং বিশ্লেষণ ছিল ৫ ওভার, ৫ মেডেন, ০ রান, ১০ উইকেট। টিউনের এই অনন্য কীর্তির ৭২ বছর পর, ১৯৯৪ সালে ইংল্যান্ডের ডারহামে একটি বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে এই অবিশ্বাস্য অর্জনের পুনরাবৃত্তি করেন ১৭ বছর বয়সী বোলার অ্যালেক্স কেলি। সর্বশেষ ১৯৯৮-৯৯ মৌসুমে ব্রিসবেনের একটি টুর্নামেন্টে রানাতুঙ্গাস নামের একটি দলের বিপক্ষে বেসাইড মাডিসের হয়ে শূন্য রানে ১০ উইকেট নেন ডি মর্টন।
ক্রিকেটের বাইবেল–খ্যাত উইজডেন অ্যালমানাকের প্রতিষ্ঠাতা জন উইজডেন প্রথম শ্রেণির ক্রিকেটে প্রতিপক্ষের সব ব্যাটসম্যানকে বোল্ড করার উদাহরণও আছে। ১৮৫০ সালে লর্ডসে নর্থের হয়ে সাউথের বিপক্ষে এক ম্যাচে তিনি ১০ ব্যাটসম্যানকেই বোল্ড করেছিলেন।
এফ এ/আয়না