নাজমুল হাসান পাপন প্রায় দীর্ঘ দুই বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অতীত নাজমুল হাসান পাপন কোথায়, কখন কী করছেন দর্শকদের কাছে তা দ্রুত পৌঁছে যায় সামাজিক মাধ্যমের বরাতে যা নিয়ে এখন চলছে ব্যাপক আলাপ-আলোচনা।
মঙ্গলবার মধ্যরাতে সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমান লন্ডনের রাস্তায় বসে আইসক্রিম খাচ্ছেন পাপন সামাজিক মাধ্যমে এমন ছবি পোস্ট করলে ভক্ত-সমর্থকেরা করছেন নানারকম মন্তব্য। এক সময়ের প্রভাবশালী বিসিবি সভাপতির এমন অবস্থা দেখে ধাক্কা খেয়েছেন অনেকে।
আরও পড়ুন-
মেলার জন্য কোনো খেলার মাঠ বরাদ্দ হবে না : প্রতিমন্ত্রী
বিসিবিতে পাপনের দোর্দণ্ড প্রতাপের সময়ও পাপনের প্রবাসজীবনের ছবি ভাইরাল হয়েছে। কিন্তু তখন পরিস্থিতি ছিল ভিন্ন। ২০১২ সালে বিসিবি সভাপতি নির্বাচিত পাপন তৎকালীন আওয়ামী লীগ সরকারের এমপিও ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের সঙ্গে তার বিসিবি অধ্যায় শেষ হলে ঐবছরের ২১ আগস্ট লন্ডন থেকেই নিজের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন পাপন।
পাপনের পদত্যাগের পর বিসিবিতে এসেছে তিন সভাপতি। ফারুক আহমেদ আট মাস বিসিবি সভাপতি থাকার পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে অপসারিত করলে ২০২৫ সালের ৩১ মে আমিনুল ইসলাম বুলবুল বিসিবি প্রধানের চেয়ারে বসেন। গত ৬ অক্টোবর নির্বাচনের পর আমিনুল ইসলাম বুলবুল ফের বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। .২০২৬ এর ৭ এপ্রিল এনএসসি বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি করে নতুন অ্যাডহক কমিটি গঠন করে।
এফ এ/আয়না