রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছে প্রথমবারের মতো রাশিয়া তাদের নতুন প্রজন্মের সয়ুজ–৫ রকেট সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। শুক্রবার (১ মে) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রকেটটি কাজাখস্তানের বাইকোনুর মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় এবং কোনো ধরনের সমস্যা ছাড়াই সফলভাবে আকাশে ওঠে বলে জানিয়েছে রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস। সয়ুজ–৫ রকেটটি ৩০ এপ্রিল মস্কো সময় রাত ৯টায় উৎক্ষেপণ করা হয়।
আরও পড়ুন-
এই নতুন রকেটটি প্রায় ১৭ মেট্রিক টন পর্যন্ত পণ্য বহন করতে সক্ষম এবং এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী তরল জ্বালানিচালিত ইঞ্জিনগুলোর একটি দিয়ে তৈরি। এর ফলে এই রকেটের উৎক্ষেপণ খরচ আগের তুলনায় অনেক কমাবে এবং মহাকাশে বস্তু পাঠানোর কাজকে আরও কার্যকর করবে।
সয়ুজ–৫ রকেটটি মহাকাশ অনুসন্ধানে একটি নতুন ধাপ এবং এটি রাশিয়া ও কাজাখস্তানে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানান রসকসমসের প্রধান দিমিত্রি বাকানোভ।২০১৪ সালের পর এটি রাশিয়ার তৈরি প্রথম নতুন উৎক্ষেপণ যান।
এফ এ/আয়না