পিএসজি ও ব্রায়ান মিউনিখ ফর্মের তুঙ্গে থেকে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। লুইস এনরিকে হেভিয়েওয়েট চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে জোর গলায় বললেন, পিএসজির চেয়ে ভালো কোনো দল নেই।
বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা আজ (মঙ্গলবার) সেমিফাইনালের প্রথম লিগে স্বাগত জানাবে বুন্দেসলিগার চ্যাম্পিয়নদের। শেষ ৯ ম্যাচের আটটি জিতে ফরাসি ক্লাবটি বেশ শক্ত অবস্থানে থেকে পার্ক দে প্রিন্সেসে জার্মানদের মুখোমুখি হবে। লিগ ওয়ানের শীর্ষে থাকা ৬ পয়েন্টের ব্যবধানে পিএসজি নকআউটে বিদায় করেছে এএস মোনাকো, চেলসি ও লিভারপুলকে। টানা ৯ ম্যাচ জিতে সব প্রতিযোগিতা মিলে ১৭ টি ম্যাচের মধ্যে ১৬টি জেতা ব্রায়ান এবার পিএসজির মুখোমুখি। ব্রায়ান এই মৌসুমে ১২ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের ১১টিতে জয় পেয়েছে।
আরও পড়ুন-
ব্রায়ান দারুণ ফর্মে থাকলেও স্প্যানিশ কোচ এনরিকে ব্রায়ানের চেয়ে পিএসজিকে এগিয়ে রাখছেন। কোচ বললেন, ‘ইউরোপের শীর্ষ দল দুটি। ধারাবাহিকতার দিক থেকে ব্রায়ান পিএসজির চেয়ে কিছুটা এগিয়ে। পিএসজি মাত্র দুটি ম্যাচ হারলেও তারা মাঠে যা দেখিয়েছে তাতে তাদের চেয়ে কোনো ভালো দল নেই। জেতার জন্য আক্রমণের কোন বিকল্প নেই জানিয়ে কোচ এনরিকে মনে করেন জিততে চাইলে রক্ষণের চেয়ে আক্রমণ বেশি করতে হবে। কাজটা কঠিন কিন্তু এখানে আমরা আপস করতে আসিনি আমরা জিততে এসেছি।’
এফএ/ আয়না