| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলা: দুঃখপ্রকাশ ছাত্রদল সভাপতির

  • আপডেট টাইম: 24-04-2026 ইং
  • 307 বার পঠিত
শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলা: দুঃখপ্রকাশ ছাত্রদল সভাপতির

শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে তিনি আহতদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, যেন কোনো ধরনের মব সৃষ্টি হতে পারে এমন পরিস্থিতি তৈরি না করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, “যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আজকে হয়েছে, আমি প্রথমেই ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। তবে একই সঙ্গে আমাদের চারজন সহযোদ্ধা আহত হয়েছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে যেন তারা ইচ্ছাকৃতভাবে এমন কোনো পরিস্থিতি তৈরি না করেন যাতে মব সৃষ্টি হতে পারে।”

তিনি দাবি করেন, একটি স্ট্যাটাস দিয়ে পাঁচজন শাহবাগ থানায় গেলেও বিষয়টি নিয়ে সবাইকে একসঙ্গে আনা হয়নি। তার ভাষায়, “আপনারা স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু সবাইকে নিয়ে আসতেন। কারণ আপনাদের অন্যদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল। কিন্তু তারা আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই সরাসরি শাহবাগ থানায় চলে এসেছে।

ছাত্রদল সভাপতি আরও বলেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ফটোকার্ড ও প্রচারণার কারণে তাদের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তিনি বলেন, এ ধরনের ফটোকার্ড দেখে ছাত্রদলের নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা ধৈর্য ধরতে ধরতে দেয়ালে পিঠ ঠেকে গেছে।

তিনি সামাজিক মাধ্যমে চলমান প্রচারণাকে নোংরা প্রোপাগান্ডা বলেও উল্লেখ করেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪