| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

  • আপডেট টাইম: 24-04-2026 ইং
  • 264 বার পঠিত
শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি  কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা দায়ে জয়নগর বিএনপির সহসভাপতি আকবার আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির যুগ্ন মহাসচির অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিগ্ঞতিতে এ সিন্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়ে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ডিগ্রি পরীক্ষা চলাকালে কলেজে প্রবেশ করে অফিসকক্ষে ভাঙচুর চালানো এবং কয়েকজন শিক্ষকের ওপর হামলার অভিযোগ ওঠে আকবর আলীর বিরুদ্ধে। ঘটনার সময় ১৪৪ ধারা বলবৎ ছিলো বলেও জানা যায়।

 ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, কথা কাটাকাটির এক পর্যায়ে এক শিক্ষিকাকে আকবার আলী চড় মারেন। পরে তিনি জুতা নিয়ে ওই শিক্ষিকার দিকে তেড়ে যান এবং অশোভন আচরণ করেন বলে ভিডিওতে দেখা যায়।

 এ ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪