| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাম-রুবেলা নিয়ে আমরা ব্লেইম গেইম খেলতে চাই না : পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম: 20-04-2026 ইং
  • 262 বার পঠিত
হাম-রুবেলা নিয়ে আমরা ব্লেইম গেইম খেলতে চাই না : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি নিয়ে কোনো ধরনের রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি বা 'ব্লেইম গেইম' করতে চায় না সরকার। সোমবার (২০ এপ্রিল) সকালে পঞ্চগড়ের শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এ কথা বলেন।

​টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, আমরা এটাকে বিগত সরকারের ব্যর্থতা হিসেবে চিহ্নিত করে সময় নষ্ট করতে চাই না। মূলত নিয়মিত টিকা না নেয়ার প্রবণতা থেকেই বর্তমানে হামের এই প্রাদুর্ভাব ছড়িয়েছে। তবে আমাদের সরকার শিশুদের জীবন রক্ষায় এবং তাদের সুরক্ষায় জাতীয়ভাবে অঙ্গীকারবদ্ধ।

​জনসাধারণের প্রতি আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান তারেক রহমানের সরকার শিশুদের সুস্বাস্থ্যের বিষয়ে কোনো আপস করবে না। তিনি বলেন, হামের টিকা নিয়ে কোনো ধরনের গুজবে কান দেবেন না। শিশুদের মধ্যে হামের উপসর্গ দেখা দিলেই দেরি না করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করতে হবে। শিশুদের সুরক্ষায় সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে,  জেলাজুড়ে এবার মোট ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, স্বাস্থ্য বিভাগকে প্রতিটি শিশুর কাছে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে যাতে জেলার একটি শিশুও এই টিকাদান কার্যক্রমের বাইরে না থাকে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

সুভাষ /হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪