| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত কয়েকজন

  • আপডেট টাইম: 15-06-2026 ইং
  • 159 বার পঠিত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত কয়েকজন

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, বরিশাল থেকে ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি বাস বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ায় এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত না হওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪