মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। স্বাগতিক বাংলাদেশ নামবে ফিল্ডিংয়ে।
বাংলাদেশ দলতিন পেসার ও দুই স্পিনার নিয়ে সাজিয়েছে একাদশ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জায়গা করে নিয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। তবে পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো নাহিদ রানার জায়গা হয়নি একাদশে। স্পিনার রয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট ৪৬টি ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নেমে এর মধ্যে ৩৪টি ম্যাচে কিউইরা, ১১টি ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে বাকি একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
আরও পড়ুন-
বিকেলে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার
২০১৩ সালে ফতুল্লায় নিউজল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৬ উইকেটে ৩০৯ রান। এদিকে বাংলাদেশের বিপক্ষে ২০১৬ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের সর্বোচ্চ দলীয় স্কোর ৩৪১ রান।
বাংলাদেশ একাদশ :
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ :
হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম লাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, ডিয়ান ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লাইর টিকনার, জেইডেন লেনক্স ও উইল ওরৌকে।
এফএ/ আয়না