সারা অর্জুন ‘ধুরন্ধর টু’তে রণবীর সিং এর সঙ্গে অভিনয়ে দারুণ সাফল্য পাওয়ার পর থেকেই আলোচনায়। সিনেমায় সাফল্যের রেশ কাটতে না কাটতেই তাকে নিয়ে নতুন করে গুঞ্জন, দক্ষিণী তারকা ধানুশের নতুন সিনেমা ‘ডি৫৬’এ দেখা যেতে পারে তাকে।
তামিলারাসন পাচামাথুর পরিচালনায় এই ছবির জন্য রুক্মিনী বসন্তকে ভাবা হলেও ব্যস্ততার কারণে তিনি রাজি না হতে পারায় সারার নাম সামনে আসছে। সব ঠিকঠাক থাকলে ধানুশ ও সারাকে একসঙ্গে পর্দায় দেখতে পাবেন দর্শকরা।
আরও পড়ুন-
ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার হরমুজ পাড়ি দিল
তাদের দুজনের বয়সের পার্থক্য নিয়ে শুরু হয়েছে আলোচনা। দুজনের বয়সের মধ্যে ২২ বছর পার্থক্যটাকে পরীক্ষামূলক ভাবছে নেটিজেনরা। অভিনেতা রাজ অর্জুনের মেয়ে সারা অর্জুন মাত্র দেড় বছর বয়সে প্রথম বিজ্ঞাপনে কাজ করেন।
খুব অল্প বয়সেই শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় হয়ে ওঠা সারা ছয় বছর বয়সে ‘দেবা তিরুমাগার’ সিনেমায় অভিনয় করেন। এরপর এক থি ডায়ান, জয় হো, সিভাম সহ আরও বেশ কিছু সিনেমায় কাজ করেন তিনি। ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে পোনিয়িন সেলভান সিনেমা ছাড়াও তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি সব ভাষার সিনেমাতেই কাজ করেছেন তিনি।
এফএ/ আয়না