| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লার্জ ক্রুড ক্যারিয়ার হরমুজ পাড়ি দিল

  • আপডেট টাইম: 16-04-2026 ইং
  • 138 বার পঠিত
লার্জ ক্রুড ক্যারিয়ার হরমুজ পাড়ি দিল

ইরানের ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) ‘আরএইচএন’ এবার হরমুজ প্রণালি হয়ে বুধবার পারস্য উপসাগরে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকার পরও এটি নিরাপদে হরমুজ পাড়ি দিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা। হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ চলার মধ্যে এ নিয়ে দ্বিতীয় মার্কিন নিষেধাজ্ঞাধীন ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল বহনে সক্ষম ট্যাংকারটি হরমুজ পাড়ি দিল।

আরও পড়ুন-

প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ জানালেন চিফ হুইপ

ট্যাংকারটি ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে গেছে বলে জানিয়েছে ইরানের ফার্স নিউজ এজেন্সি। এদিকে ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে সুখবর দিয়ে জানিয়েছে ওমান-সংলগ্ন হরমুজ প্রণালীর দিক দিয়ে জাহাজগুলোকে কোনো হামলার ঝুঁকি ছাড়া অবাধে চলাচলের অনুমতি দেওয়ার একটি প্রস্তাব বিবেচনায় আনা হয়েছে। 

নতুন করে সংঘাত ঠেকাতে একটি চূড়ান্ত চুক্তি হলেই এই ছাড় দেওয়া হবে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষের কারণে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে সবচেয়ে বড় ধরনের বিঘ্ন ঘটেছে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দেওয়ায়। 


এফএ/ আয়না 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪