| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বন্যা মির্জার বাবার ইন্তেকাল

  • আপডেট টাইম: 15-04-2026 ইং
  • 1238 বার পঠিত
বন্যা মির্জার বাবার ইন্তেকাল

জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার পরিবারে প্রিয়জন হারানোয় বেদনার মেঘ নেমে এসেছে। বুধবার ১৫ এপ্রিল সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর আদাবরে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বন্যার বাবা মির্জা এনামুল বারি ফারুক। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বন্যার বাবার মৃত্যুর খবরটি  সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

৮৬ বছর বয়সী মির্জা এনামুল বারি ফারুক ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক। তার স্ত্রী খুরশিদা আক্তার একজন গৃহিণী। চার কন্যাসন্তানের মধ্যে বন্যা মির্জা দ্বিতীয়।

আরও পড়ুন-

গ্যাস থেকে বিস্ফোরণ দগ্ধ বাবা ও ছেলে

একসময়ের ছোট পর্দায় নিয়মিত বন্যা মির্জা মঞ্চ ও টেলিভিশনে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি ‘হেডমাস্টার’, ‘শরৎ ৭১’, ‘রাবেয়া’, ‘খ চিত্র ৭১’ ও ‘পিতা’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। 

 

এফএ/ আয়না টিভি  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪