নতুন বঙ্গাব্দ ১৪৩৩। ভোরের সূর্যের সাথে সাথে শুরু হলো নববর্ষের আবাহনে আজ জীর্ণ পুরাতন বছরকে পেছনে ফেলে নতুনের জয়গানে আনন্দ, উচ্ছ্বাস আর আগামীর প্রত্যাশায় মেতেছে পুরো দেশ। শোবিজ জগতের তারকারা উৎসবের এই রঙিন আমেজ থেকে বাদ যাননি। নতুন বছরকে কেউ ঘরোয়া আয়োজনে পরিবারের সাথে আবার কেউ বর্ণিল উৎসবে শামিল হয়ে বরণ করে নিয়েছেন।
সন্তানকে বুকে জড়িয়ে অভিনেত্রী পরী মণি আবেগঘন পোস্টে লিখেছেন, শুভ নববর্ষ, মাশাল্লাহ! অভিনেতা ইরফান সাজ্জাদ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন- নতুন বছর সবার জন্য বয়ে আনুক ভালো সময়। অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া নিজের স্নিগ্ধ ছবি শেয়ার করে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। মিস বাংলাদেশ ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী রোদের তাপ উপেক্ষা করে ছবি পোস্ট করে লিখেছেন নতুন বছর ভরে উঠুক শান্তি আর কৃতজ্ঞতায়।
আরও পড়ুন-
সোয়া কেজি হেরোইনসহ আটক মাদক কারবারি
পরিবারকে পাশে নিয়ে অভিনেতা নিলয় আলমগীর এক উষ্ণ মুহূর্তের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী সাফা কবির ভক্তদের জানিয়েছেন নববর্ষের ভালোবাসা। আর বিদ্যা সিনহা মিম তার বৈশাখী সাজে মুগ্ধতা ছড়িয়ে জানিয়েছেন শুভ নববর্ষ।
নিজের ছবির মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মিস বাংলাদেশ শাম্মী ইসলাম নীলা। ১৪৩২ এর শেষ রাত আজ,সবাইকে পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা চাষী আলম। সব মিলিয়ে শুভ নববর্ষ, ১৪৩৩ সবার জীবনে বয়ে আনুক সুখ ও শান্তঅ।
এফএ/ আয়না টিভি