| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম: 14-04-2026 ইং
  • 4908 বার পঠিত
কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজার সদরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টায় উপজেলার পিএমখালী ইউনিয়নের উত্তর পরানিয়া পাড়া এলাকায় মোবিনুল হক (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মোবিনুল হক উপজেলার মাইজপাড়া এলাকার মৃত নবী উল্লাহ ও মৃত দিলোয়ারার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী আবু সৈয়দের ছেলে মো. আলমগীরের (২৮) সঙ্গে মোবিনুল হকের দীর্ঘদিন ধরে জমি ও সীমানা নিয়ে চলা বিরোধ মীমাংসায় স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে সোমবার সন্ধ্যায় এক সালিশ বৈঠক বসে। কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে  বৈঠকটি অসমাপ্ত রেখে পরদিন বসার সিদ্ধান্ত নেওয়া হলে আলমগীর এলাকায় হুমকি-ধামকি দেয়া শুরু করে। 

আরও পড়ুন-

নববর্ষ উদযাপনকে ঘিরে ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

রাত সাড়ে ৯টায় মোবিনুল হক বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে বাংলাবাজার-খুরুশকুল সড়কের ফরিদের দোকানের উত্তর পাশে পৌঁছালে ওত পেতে থাকা আলমগীর ও তার সহযোগীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানিয়েছেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে সম্ভাব্য স্থানে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



এফএ/ আয়না টিভি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪