জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর মা গুরুতর অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিনেত্রীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানী বিষয়টি নিশ্চিত করে সোমবার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সবার কাছে দোয়া কামনা করেছেন শাশুড়ির সুস্থতার জন্য।
আরও পড়ুন-
দীর্ঘদিন ধরেই মৌসুমীর মা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন উল্লেখ করে ওমর সানী গণমাধ্যমকে জানিয়েছেন, মৌসুমীর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার বর্তমানে শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
এফএ/ আয়না টিভি