| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদায় আশা ভোঁসলে

  • আপডেট টাইম: 13-04-2026 ইং
  • 5309 বার পঠিত
বিদায় আশা ভোঁসলে

রাষ্ট্রীয় মর্যাদায় কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায় জানাতে মুম্বাইয়ের লোয়ার পারেলে তার নিজ বাসভবন ‘কাসা গ্র্যান্ডে’ মরদেহ রাখা হয়। প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হয়েছে। পরিবারের সদস্যসহ, সহকর্মী ও অগণিত অনুরাগী। মুম্বাইয়ের শিবাজী পার্কে বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।   


সকাল থেকেই আশা ভোঁসলের বাসভবনে শোবিজ ও রাজনীতির মাঠের বিশিষ্ট ব্যক্তিরা তাকে শেষবার দেখার জন্য ভিড় করেন। কিংবদন্তি এই শিল্পীর মরদেহে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এছাড়া সপরিবারে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার,বলিউডের তারকা রিতেশ দেশমুখ, টাবুসহ বিভিন্ন তারকারা। রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শন পূর্বক কিংবদন্তি এই শিল্পীর মরদেহ জাতীয় পতাকায় মুড়িয়ে দেওয়া হয়। ভারতীয় সময় দুপুর ২টা পর্যন্ত মরদেহ সেখানে রাখা হয়। 


আরও পড়ুন-

অর্ধশত গাড়ি নিয়ে শোডাউনে বহিষ্কার ছাত্রদল নেতা

গত শনিবার হঠাৎ অসুস্থ হয়ে আশা ভোঁসলেকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। বার্ধক্যজনিত কারণে শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ায় চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রোববার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন তিনি। 

ভারতীয় সংগীতের অন্যতম নক্ষত্র  দীর্ঘ ক্যারিয়ারে কয়েক হাজার গানে কণ্ঠ দিয়েছেন। ২০০৮ সালে তিনি ‘পদ্মবিভূষণ’ এবং সংগীতে ভারতের সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত হন। এছাড়া প্রথম ভারতীয় নারী শিল্পী হিসেবে ১৯৯৭ সালে তিনি বিশ্বখ্যাত ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছিলেন। 


এফএ/ আয়না টিভি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪