নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিক দেশে জ্বালানি তেল নিয়ে বিরাজমান অস্থির পরিস্থিতিতে অর্ধশত গাড়ি ব্যবহার করে নির্বাচনী শোডাউন করায় ব্যাপক সমালোচনার মুখে তাকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল সোমবার (১৩ এপ্রিল) সকালে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেয়। এ তথ্য জানানো হয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বিজ্ঞপ্তিতে উল্লেখ করে নাটোর জেলা শাখার অধীনস্থ গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিককে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
আরও পড়ুন-
৬ মাসের অন্তবর্তীকালীন জামিন পেলেন বাউলশিল্পী
গতকাল রোববার (১২ এপ্রিল) বিকেলে দল থেকে বহিষ্কৃত মাসুদ রানা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতে প্রায় অর্ধশত গাড়ির একটি বহর নিয়ে গুরুদাসপুর উপজেলায় শোডাউন করলে দেশে চলমান তীব্র জ্বালানি সংকট ও সরকারের সাশ্রয়ী নীতির বিপরীতে এমন শোডাউনে সাংগঠনিক ভাবমূর্তি রক্ষায় ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে মাসুদ রানার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
এফএ/ আয়না টিভি