গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিটে ধর্ম অবমাননা ও কটুক্তির অভিযোগের মামলায় গ্রেফতার বাউলশিল্পী আবুল সরকার জামিনে মুক্তি লাভ করেছেন। আবুল সরকারের আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল জানিয়েছেন গত বছরের ২০ নভেম্বর ধর্ম অবমাননা ও কটুক্তির অভিযোগের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা বাউলশিল্পী আবুল সরকারের জামিন চেয়ে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদন করলে হাইকোর্ট বেঞ্চ অন্য কোন মামলায় গ্রেপ্তার না থাকায় তাকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন প্রদান করেন।
আরও পড়ুন-
নৌ-সচিব নূরুন্নাহারের স্থলাভিষিক্ত সচিব জাকারিয়া
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর প্রধাণ কারারক্ষী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, গত রোববার আবুল সরকারের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই বাছাই করে পরে কে মুক্তি দেওয়া হয়েছে।
এফএ/ আয়না টিভি