দেশে একদিনে হাম এবং এর উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৪ জন শিশু হামে এবং ৬ জন শিশু উপসর্গজনিত জটিলতায় মারা গেছে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে হামের উপসর্গে মোট ১৫১ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সরাসরি হামে মৃত্যু হয়েছে ২৮ জন শিশুর।
গত একদিনে সন্দেহজনক হাম নিয়ে ১ হাজার ২৬৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১৫০ জনের হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৯ জনে।
এছাড়া সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ২২৫ জনে পৌঁছেছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ৬৫৬ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে এবং আক্রান্ত এলাকায় বিশেষ চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম জোরদার করা হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ