| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ জানালেন চিফ হুইপ

  • আপডেট টাইম: 16-04-2026 ইং
  • 172 বার পঠিত
প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ জানালেন  চিফ হুইপ

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে চিফ হুইপ নুরুল ইসলাম টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হওয়ায় তাকে ধন্যবাদ জানিয়ে চিফ হুইপ বলেন টাইম ম্যাগাজিনে প্রধানমন্ত্রীর নাম থাকায় শুধু তিনি সম্মানিত হননি, তিনি জাতিকেও সম্মানিত করেছেন। সংসদের তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।

আরও পড়ুন-

নৌপরিবহন মন্ত্রণালয়ে নতুন সচিব জাকারিয়া

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ বছর নির্বাসিত জীবন পার করে দেশে এসে মানুষের মধ্যে আশা জাগিয়েছেন। তাঁর বক্তব্যে অনুপ্রাণিত হয়ে সারা দেশের মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করে এই সংসদে পাঠিয়েছে। এই দেশের মানুষের তার কাছে অনেক প্রত্যাশা তাই আঙুলে ভোটের কালি মোছার আগেই তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। 

চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের মানুষ তাকে স্বীকৃতি দিয়ে সংসদে পাঠিয়েছে আর বিশ্ব তাকে স্বীকৃতি দিয়ে টাইম ম্যাগাজিনে স্থান করে দিয়েছে।

এফএ/ আয়না 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪