| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল : রুনা লায়লা

  • আপডেট টাইম: 12-04-2026 ইং
  • 14039 বার পঠিত
আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল : রুনা লায়লা

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের মৃত্যুর খবরে উপমহাদেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশের প্রখ্যাত শিল্পী রুনা লায়লা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, “মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল। পৃথিবীর বড় দু’জন কিংবদন্তির একজন লতা মঙ্গেশকর দিদি ২০২২ সালে আর আজ পরপারে চলে গেলেন  আশা দিদিও। এমন শিল্পী আর এই পৃথিবীতে জন্মাবে না।”

  রবিবার (১২ এপ্রিল) দুপুরে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯২ বছর বয়সী আশা ভোঁসলে।  হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গতকাল শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন-

প্রথমবারের মতো হৃদয় খান ও ইমরান

ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণ করতে গিয়ে রুনা লায়লা কণ্ঠে আক্ষেপের সুর নিয়ে জানান, আশা ভোঁসলে তাকে মায়ের মতো স্নেহ করতেন। আমার শেষ দেখা হয়েছিল একটি গানের রেকর্ডিংয়ে। এরপর ফোনে যোগাযোগ হয়েছে, কিন্তু কিছুদিন ধরে ভাবছিলাম আবার কথা বলব, আজ করব, কাল করব। আর করা হলো না। যদি তখনই  দিদিকে ফোন করতাম, তাহলে হয়তো আজ এই আফসোসটা থাকত না। এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।  ”

আশা ভোঁসলের গাওয়া অসংখ্য কালজয়ী গান তাকে অমর করে রাখবে বলে মনে করছেন সংগীতসংশ্লিষ্টরা।



এফএ/ আয়না টিভি       

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪