| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লিগে অবনমন বাতিল সিদ্ধান্তে সম্মতি ক্লাবগুলোর

  • আপডেট টাইম: 12-04-2026 ইং
  • 8127 বার পঠিত
লিগে অবনমন বাতিল সিদ্ধান্তে সম্মতি ক্লাবগুলোর

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির সদ্য বিলুপ্ত কমিটি প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করেছিল ৪০টি ক্লাবের বয়কটের মুখে। সেই কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয় তামিম ইকবালকে সভাপতি করে। সাবেক এই অধিনায়ক দায়িত্ব নিয়েই সব ক্লাবের অংশগ্রহণে ঢাকার ক্লাব ক্রিকেট মাঠে ফেরানোর তোড়জোড় শুরু করেছেন। 

তারই ধারাবাহিকতায় গতকাল (শনিবার) প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করে বিসিবি। সব ক্লাবের একই সিদ্ধান্ত লিগে কোন অবনমন থাকছে না। গত বুধবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে তামিমের বৈঠকে মোহামেডানসহ কয়েকটি ক্লাব প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগের বিষয়টি সমাধান না হলে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ বয়কটের হুঁশিয়ারি দিলে লিগ মাঠে গড়ানো নিয়ে আবারও শঙ্কা দেখা দেয়ায় সেই বিরোধ মিটিয়েছেন তামিম ।

আরও পড়ুন-

স্পিকার নবনির্বাচিত দুই সাংসদকে শপথ পাঠ করাবেন

অবনমন না করানো নিয়ে সবাই একমত হলেও প্রমোশন নিয়ে এখনও রয়ে গেছে জটিলতা। প্রমোশন নিয়েই মতভেদে কিছু ক্লাবের দাবী তারা খেলে প্রমোশন অর্জন করেছে, তাই সেটি বহাল রাখতে হবে। আর অন্যরা বলছে দলসংখ্যা বাড়ানো যেতে পারে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট ক্লাবগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসার কথা জানিয়েছেন সভাপতি। 


এফএ/ আয়না টিভি     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪