| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট টাইম: 24-03-2026 ইং
  • 225005 বার পঠিত
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার সন্ন্যাসীর চক গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু পশ্চিম তারালী গ্রামের ফারুক হোসেনের ছেলে জাকারিয়া হোসেন (১০) এবং পূর্ব নলতা গ্রামের আহসান আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস (৮)। 

স্থানীয়রা জানায়, ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে এসে সোমবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় তারা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি মাছের ঘেরে তাদের নিথর দেহ ভাসতে দেখা গেলে স্থানীয়দের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।  

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪