| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট এনডিএএ নামের এই বিলটি এর আগে প্রতিনিধি পরিষদেও পাস হয়েছিল। এখন এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। ২০২৬ অর্থবছরের জন্য প্রণীত এই বিলটি বুধবার সিনেটে ৭৭–২০ ভোটে অনুমোদন পায়।

বিস্তারিত...

ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করলো যুক্তরাষ্ট্র

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে যুক্তরাজ্যে ও যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, বাণিজ্য ছাড় নিয়ে মতের মিল না হওয়ায় যুক্তরাজ্যের সঙ্গে স্বাক্ষরিত ৪ হাজার ১৬০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

বিস্তারিত...

বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করবে ইইউ

ইইউ জানায়, পর্যবেক্ষক দলটি স্বাধীন ও নিরপেক্ষভাবে পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে এবং সে অনুযায়ী প্রতিবেদন প্রকাশ করবে। এই মিশন বাংলাদেশের প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি তাদের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন।

বিস্তারিত...

গাজায় ধ্বংসস্তূপে মিললো একই পরিবারের ৩০ জনের লাশ

গাজার সিভিল ডিফেন্স একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার করেছে। ফিলিস্তিনের পশ্চিম গাজা সিটির আল-রিমাল এলাকায় সালেম পরিবারের বাড়িতে ২০২৩ সালের ১৯ ডিসেম্বর ইসরাইলি বিমান হামলায় তাদের নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে টিআরটি ওয়ার্ল্ড।

বিস্তারিত...

৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

ফিলিস্তিনি পাসপোর্টধারী ও সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

বিস্তারিত...

রেকর্ড ভেঙেছে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা

সৌদি আরব এক বছরে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় নিজেরই নিজেদের আগের রেকর্ড ভেঙেছে বলে জানিয়েছে সৌদি করতিপক্ষ। এএফপির হিসাব অনুযায়ী ১৫ ডিসেম্বর, তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশটিতে মোট ৩৪০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

বিস্তারিত...

ভারতে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সংঘর্ষ, বহু হতাহত

ভারতের দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে আজ ভোরে সাতটি বাস এবং তিনটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে এবং ২৫ জন আহত হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। সংঘর্ষের ফলে কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়।

বিস্তারিত...

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে গোলাগুলি, অভিযুক্ত বাবা-ছেলে

রোববার অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় সাজিদ আকরাম ও নাভিদ আকরামকে অভিযুক্ত করা হয়েছে। আক্রমণ কারীরা বাবা ও ছেলে উল্লেখ করে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

রাশিয়ার অর্থ জব্দ করে ইউক্রেনকে দিচ্ছে ইইউ

ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের বিভিন্ন ব্যাংকে গচ্ছিত রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ২ হাজার ৪৬০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ ও সম্পদ অনির্দিষ্টকালের জন্য ফ্রিজ করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। গত শুক্রবার ব্রাসেলসে ইইউ’র সদস্যরাষ্ট্রগুলোর বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিস্তারিত...

বলিভিয়ায় বন্যায় ৭ জনের প্রাণহানি

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার পূর্বাঞ্চলের সান্তা ক্রুজ অঞ্চলে ভারী বর্ষণের ফলে ভয়াবহ বন্যায় কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২০ জন নিখোঁজ রয়েছে। ১৫ ডিসেম্বর চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

কলম্বিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ২০

কলম্বিয়ায় ভয়াবহ এক স্কুলবাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ১৭ জন। এ ঘটনায় আহত হয়েছে আরও প্রায় ২০ জন শিক্ষার্থী ও শিক্ষক। বাসটিতে শিশু ও প্রাপ্তবয়স্কসহ মোট ৪৫ জন যাত্রী ছিলেন। খবর : ডেইলি মেইল

বিস্তারিত...

প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব

ফোনালাপে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমি গভীর সমবেদনা জানাতে আপনাকে ফোন করছি। হামলায় তিনি আতঙ্কিত উল্লেখ করে বলেন, ‘আমি বিপর্যস্ত বোধ করছি।’

বিস্তারিত...

‘দ্যা মাস্ক’ খ্যাত অভিনেতা পিটার গ্রিন মারা গেছেন

তার মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও অভিনেতার অ্যাপার্টমেন্ট থেকে টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে উচ্চশব্দে গান বাজার আওয়াজ আসায় পুলিশের একটি দল সেখানে গিয়ে তার মরদেহ দেখতে পায় বলে নিশ্চিত করেছেন তার ম্যানেজার ও দীর্ঘদিনের বন্ধু গ্রেগ এডওয়ার্ডস।

বিস্তারিত...

সৌদিতে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ১৯ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলাবাহিনী। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতির বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজএ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪