| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাস ভাড়া কিলোমিটারে বাড়লো ১১ পয়সা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে দেশের গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে বাড়ানো হয়েছে।

বিস্তারিত...

বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত

দীর্ঘ আলোচনা ও যাচাই-বাছাই শেষে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ৩০ এপ্রিলের মধ্যে এসব বিমান কেনা হবে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিস্তারিত...

দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে বর্তমান সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।

বিস্তারিত...

পরিবহনের ভাড়া সমন্বয়ের চূড়ান্ত সিদ্ধান্ত আজ

আজ বাস-ট্রাকসহ পরিবহনের ভাড়া সমন্বয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

বিস্তারিত...

সংসদে গাড়ি চাওয়া নিয়ে যে ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, তিনি ও তাঁর সহকর্মীরা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধা নিতে চান না। বরং সংসদ সদস্যদের সরকারি কাজ পরিচালনার জন্য সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের সুযোগ দেয়ার প্রস্তাব করেছেন।

বিস্তারিত...

স্মার্ট কৃষিতে এগোচ্ছে দেশ, চালু হলো ‘কৃষক কার্ড’

কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্যের বহুমুখীকরণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় ‘স্মার্ট কৃষি’ বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর অংশ হিসেবে গত ১৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘কৃষক কার্ড’, যার মাধ্যমে দেশের কৃষকরা সরাসরি ১০ ধরনের সেবা পাবেন।

বিস্তারিত...

বাস-ট্রাক ভাড়া পুনর্নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার : মন্ত্রী

জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাস-ট্রাকসহ সড়ক পরিবহণের নতুন ভাড়া নির্ধারণে আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বিস্তারিত...

জ্বালানি সংকটে ভার্চুয়াল আদালত সময়োপযোগী সিদ্ধান্ত: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ভার্চুয়ালি আদালত পরিচালনার ফলে বিচারকাজে কোনো সমস্যা হবে না; বরং এটি একটি ইতিবাচক ও সময়োপযোগী সিদ্ধান্ত।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটস’র কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটস-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা। বুধবার (২২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করার পরিকল্পনা সরকারের: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। একই সঙ্গে চার থেকে তের বছর বয়সী শিশুদের জন্য শিক্ষা অবৈতনিক করার উদ্যোগও নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বিস্তারিত...

সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সন্তানসহ দুপুর ১২টায় মুক্তি পেয়েছেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম

বিস্তারিত...

একজনের খাবারের বাজেট ১৫০ টাকা

ধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট আগের চেয়ে পাঁচ গুণ কমানো হয়েছে

বিস্তারিত...

৩ মে থেকে ধান, চাল ও গম সংগ্রহ শুরু করবে সরকার

আগামী ৩ মে থেকে চলতি বোরো মৌসুমের ধান, চাল ও গম সংগ্রহ অভিযান শুরু করবে সরকার। এ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। এ সময় মোট ১৮ লাখ টন ধান ও চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত...

প্রাথমিক শিক্ষার্থীরা পাচ্ছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ

জুলাই মাস থেকে দেশের প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে তিনি এ তথ্য জানান।

বিস্তারিত...

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি করেছে সরকার

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪